সরকার গঠন হলে ভাতা দ্বিগুণ

আমুদরিয়া নিউজ :  ভোটের আগে বিজেপি তাদের সংকল্পপত্র প্রকাশ করেছে। শুক্রবার বাংলায় এসে এই ইশতেহার প্রকাশ করেন অমিত শাহ । দল জানিয়েছে, প্রায় ১০ হাজার পরামর্শদাতার মতামতের ভিত্তিতে এই সংকল্পপত্র তৈরি করা হয়েছে।

অমিত শাহ  বলেন, মোদির বিকশিত ভারতের প্রতিফলনই বিজেপির সংকল্পপত্র, যা মহিলা, কৃষকসহ সব স্তরের মানুষের মধ্যে আশা জাগাবে এবং হতাশা দূর করবে। তিনি তাঁর বক্তব্যে বিজেপির নির্বাচনী পরিকল্পনা তুলে ধরে বলেন, অনুপ্রবেশ রোধ ও জাতীয় নিরাপত্তা জোরদার করা হবে। ক্ষমতায় এলে সরকারি কর্মীদের ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন অনুযায়ী বেতন কার্যকর, মহিলাদের মাসে ৩ হাজার টাকা ও যুবকদের জন্য বিভিন্ন ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, নারী নিরাপত্তা, কৃষি, শিল্প ও উত্তরবঙ্গ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক প্রতিশ্রুতি তুলে ধরা হয়।

 

 

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *