আমুদরিয়া নিউজ: দেশজুড়ে জ্বালানি সংকটের মধ্যে কেন্দ্র ৫ কেজির LPG সিলিন্ডারের সরবরাহ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে। এই বাড়তি বরাদ্দ শুধুমাত্র ছোট সিলিন্ডারের ক্ষেত্রে প্রযোজ্য। জানা গিয়েছে, এটি মূলত পরিযায়ী শ্রমিকদের জন্য নির্ধারিত। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ইতিমধ্যেই এ বিষয়ে নির্দেশ পাঠানো হয়েছে।
ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে চাপ তৈরি হলেও দেশে সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে কেন্দ্র জানিয়েছে। প্যানিক বুকিং ও কালোবাজারির অভিযোগের মধ্যে সরকার কড়া নজরদারি শুরু করেছে। এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের স্বার্থে ৫ কেজির LPG সিলিন্ডারের বরাদ্দ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।