আমুদরিয়া নিউজ : পাকিস্তানকে ঘিরে বর্তমানে কূটনৈতিক উত্তেজনা ভারতের রাজনৈতিক মঞ্চেও বিতর্ক উঠছে। যা অভ্যন্তরীণ রাজনীতিতে আন্তর্জাতিক মন্তব্যের প্রভাব নির্বাচনী প্রচারের কেন্দ্রবিন্দুতে এসেছে।পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের মন্তব্যের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর সমালোচনা করেছেন।
ভারতে কোনও সম্ভাব্য ‘অভিযান’ হলে তার প্রভাব কলকাতাতেও পড়তে পারে বলে ইসলামাবাদ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নির্বাচনের আগে এই মন্তব্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এই প্রসঙ্গে নদিয়ার বেথুয়াডহড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করেছেন । তিনি বলেন বাংলার রাজধানীকে ঘিরে এমন হুমকি কতটা বাস্তব। তার নিরাপত্তা কেমন সেটি নিশ্চিত করতে হবে।