আমুদরিয়া নিউজ : ইংল্যান্ডে শিগেলা ব্যাকটেরিয়া সংক্রমণ বৃদ্ধির জেরে সমকামী পুরুষদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। এটি একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, যা মূলত দূষিত খাবার বা জলের মাধ্যমে ছড়ায় ।আবার ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শের মাধ্যমেও ছড়াতে পারে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্তমানে এই সংক্রমণের হার বেড়েই চলেছে। বিশেষ করে যৌন সংস্পর্শের মাধ্যমেই বেশি ছড়াচ্ছে। এর লক্ষণগুলির মধ্যে রয়েছে ডায়রিয়া, পেট ব্যথা, জ্বর এবং বমি।
২০২৫ সালে ইংল্যান্ডে যৌনবাহিত Shigella infection-এর সংক্রমণ বেড়ে ২,৫৬০-এ পৌঁছেছে, যা আগের দুই বছরের তুলনায় অনেকটাই বেশি। এদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন সমকামী ও উভকামী পুরুষরা।
তাই ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর মানুষদের সতর্ক থাকার এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।