৯৯ টাকায় ভূরিভোজ

আমুদরিয়া নিউজঃ কলকাতার মণি স্কোয়ার মলে ৮ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে একটি উৎসব।যেটি  ‘বৈশাখী ব্লাস্ট’-এর ১৮তম  উৎসব । পয়লা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে এক সপ্তাহ ধরে চলবে এটি। এই আয়োজনের মাধ্যমে কলকাতার উৎসবমুখর পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠবে। এখানে সব বয়সের মানুষের জন্য থাকবে সংস্কৃতি, সুস্বাদু খাবার, কেনাকাটা ও বিনোদনের ব্যবস্থা।

এই বছরের ‘বৈশাখী ব্লাস্ট’-এর  ওপেনিং প্রোগ্রামের  বিশেষ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেত্রী কণীণিকা বন্দ্যোপাধ্যায়,। মণি গ্রুপের ডিরেক্টর সুদর্শনা গাঙ্গুলী।তিনি জানান প্রতি বছরের মতো এবারও সকলের  জন্য আরও আকর্ষণীয় অভিজ্ঞতা দিতে তারা প্রস্তুত । কেনাকাটা, ভোজন, বিনোদনসহ সব ক্ষেত্রেই সবই রাখা  হয়েছে, যাতে প্রত্যেকের জন্য উৎসবটি আনন্দের হয়ে ওঠে।

এ বছরের আয়োজনের  প্রধান আকর্ষণ থাকছে ফুড কোর্টে আয়োজিত  অত্যন্ত জনপ্রিয় ‘ম্যাজিক অফ ৯৯’ অফারটি। যেটি  ৮ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চলবে। এখানে মাত্র ৯৯ টাকায় পাওয়া যাবে নানা ধরণের সুস্বাদু আকর্ষণীয় খাবার।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *