আমুদরিয়া নিউজ: প্রায় ২৪ ঘণ্টা হতে চলেছে টালিগঞ্জের বিশিষ্ট পরিচালক উৎসব মুখোপাধ্যায় নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার বেলা আড়াইটে নাগাদ তিনি স্ত্রীর সঙ্গে শেষ কথা বলেছেন। তার পর থেকে খোঁজ নেই। শুক্রবার দুপুর অবধি হদিস মেলেনি। তবে তিনি নিখোঁজ হলেও তাঁর ফেসবুকের প্রোফাইল ফটো, ডিপি কে পাল্টাল তা নিয়ে রহস্য দানা বাঁধছে। কলকাতার আনন্দপুর থানায় মিসিং ডায়েরি হয়েছে। পুলিশ তদন্তে নেমেছে। তাঁকে কেউ অপহরণ করেছে নাকি তিনি স্বেচ্ছায় নিরুদ্দেশ হয়েছেন তা পুলিশ খতিয়ে দেখছে।