আমুদরিয়া নিউজ : গরমের ছুটিতে উত্তরবঙ্গ ভ্রমণের চাহিদা বাড়ায় যাত্রীদের সুবিধার জন্য ইন্ডিয়ান রেলওয়ে বিশেষ ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে। রেলের তরফ থেকে জানানো হয়েছে, যাত্রীদের কথা মাথায় রেখে এই ট্রেনগুলো চালানোর ব্যবস্থা করা হয়েছে। যার ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থায় তেমনভাবে আর অসুবিধা হবে না। ০৫৯৩১ নম্বর স্পেশাল ট্রেন এপ্রিল, মে ও জুন মাসে নির্দিষ্ট দিনে চলবে, মূলত প্রতি সোমবার পরিষেবা দেয়া হবে বলে জানানো হয়েছে। ট্রেনটি, নিউ জলপাইগুড়ি স্টেশন সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে, ফলে উত্তরবঙ্গ গামী যাত্রীদের যাতায়াত অনেক সহজ হবে। যাত্রা শুরু হবে ভোর ২: ৩০ এ কলকাতা থেকে এবং পরের দিন সকালে ডিব্রুগড় পৌঁছবে। আর ফেরার ট্রেন শনিবার ডিব্রুগড় থেকে ছেড়ে রবিবার রাতে কলকাতায় পৌঁছবে।
জানা গিয়েছে এই বিশেষ ট্রেনে AC 2-tier, AC 3-tier, স্লিপার ও জেনারেল কোচ সহ বিভিন্ন শ্রেণীর আসনের ব্যবস্থা রাখা হয়েছে। যার ফলে কনফার্ম টিকিট পাওয়া সহজ হবে এবং ভ্রমণের ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করেন রেলওয়ে কর্তৃপক্ষ।
মে মাসে ৪-১১-১৮ ও ২৫ তারিখে এবং জুনির এক তারিখে কলকাতা থেকে স্পেশাল ট্রেনটি চলবে বলে জানা যায়। মোট ৯টি সোমবার। এই ট্রেন পরিষেবা দেয়া হবে। আবার অন্যদিকে ডিব্রুগড় থেকে কলকাতার উদ্দেশ্যে ট্রেনটি এপ্রিলের ৪, ১১, ১৮ ও ২৫ এবং মে মাসের ২,৯,১৬,২৩ ও ৩০ তারিখে চলাচল করবে বলে জানা যায়।