প্রত্যাহার  শান্তনু সেনের সাসপেনশন

 আমুদরিয়া নিউজ : আরজিকর কান্ডের পর একাধিক বিস্ফোরক মন্তব্য করে সাসপেন্ড হতে হয়েছিল রাজ্যসভার প্রাক্তন সাংসদ ডক্টর শান্তনু সেন কে। আসন্ন নির্বাচনের আগে তার ওপর থেকে সাস্পেনশন প্রত্যাহার করল তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, রবিবারই দলের তরফে শান্তনু সাসপেনশন প্রত্যাহারের খবরটি জানানো হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করেন অনেকে। মনে করা হচ্ছে এই সাসপেনশন প্রত্যাহারের ফলে খুব শীঘ্রই শান্তনু রাজনীতিতে ফিরতে চলেছেন। আর্যকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের উপর রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল। সেই বিষয় নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলেছিলেন সাংসদ শান্তনু সেন। রবিবার তার সাসপেনশন প্রত্যাহার করার কথা ঘোষণা করলে তৃণমূল। মনে করা হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে এমন সিদ্ধান্ত শান্তনু সেনকে যথেষ্ট স্বস্তি দান করেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *