সামনে এলো টেলিকম সেক্টর এর বড় আপডেট

আমুদরিয়া নিউজ: টেলিকম সেক্টর এর একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, টেলিকম সেক্টর একটি বড় সংযুক্তিকরণের প্রস্তুতি নিচ্ছে। মূলত বিএসএনএল এবং দীর্ঘকাল ধরে লোকশানে থাকা বেসরকারি টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া তথা Vi স্পেকট্রাম ভাগাভাগি এবং ফাইবার কভারেজ নিয়ে আলোচনা করছে। যাতে বিএসএনএল এবং Vi-এর মধ্যে সংযুক্তিকরণ উভয় টেলিকম সংস্থার গ্রাহকদের জন্য উল্লেখযোগ্য ভাবে লাভজনক হতে পারে। এক্ষেত্রে গ্রাহকরা নেটওয়ার্ক কভারেজ সহ ব্রডব্যান্ড কানেক্টিভিটি বিভিন্ন সুবিধা পাবেন। সংবাদ তথ্য অনুযায়ী টেলিযোগাযোগ বিভাগ BSNL এবং Vi-র মধ্যে তেরি যোগাযোগ বিভাগ একটি সংসদীয় কমিটিকে জানিয়েছে, ব্যবহারকারী কমে যাওয়া বা বাড়তে থাকা প্রতিযোগিতার কারণে এই সিদ্ধান্তের দিকে এগোচ্ছে এই দুইটি সংস্থা।

বলা যায়, এই ধরনের সম্ভাব্য পরিবর্তন মোবাইল ব্যবহারকারীদের জন্য ভবিষ্যতে নেটওয়ার্ক কোয়ালিটি এবং পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *