জ্বালানি দামে স্বস্তির ইঙ্গিত, আবগারি শুল্ক কমাল কেন্দ্র

আমুদরিয়া নিউজ: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানির দাম বাড়ার আশঙ্কার মধ্যেই বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। পেট্রল ও ডিজেলে লিটারপিছু ১০ টাকা করে আবগারি শুল্ক কমানো হয়েছে। ফলে পেট্রলের শুল্ক ১৩ টাকা থেকে নেমে ৩ টাকায় এবং ডিজেলের শুল্ক ১০ টাকা থেকে শূন্যে এসেছে। এর জেরে দেশে জ্বালানির দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে।

২০২২ সাল থেকেই ভারতে পেট্রল-ডিজেলের খুচরো দাম কার্যত একই রয়েছে। আমেরিকা, ইজরায়েল ও ইরানের সংঘাতের জেরে গত ২৮ ফেব্রুয়ারির পর থেকে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম ৫০ শতাংশ বেড়ে যায়। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়ামের মত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে এই দাম বাড়ার চাপ সামলাতে হয়েছে। এবার আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্তে ওই সংস্থাগুলির উপর চাপ কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি  এই শুল্ক কমানোর ফলে, পেট্রোল-ডিজেলের খুচরো দাম কিছুটা কমতে পারে বলেও মনে করছেন অনেকে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *