আমুদরিয়া নিউজ : Meta, Youtube, TikTok এবং Snap- এর বিরুদ্ধে হাজার হাজার মামলা দায়ের হয়েছে বিভিন্ন জেলা স্কুল অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে। প্রতিটি মামলাই ভিন্ন ভিন্ন। কিছু মামলা আগামী বছর বিচারাধীন হতে চলেছে। তবে আগামী বুধবার এই ঐতিহাসিক রায় ভবিষ্যতের দিকনির্দেশনা হতে পারে। লস এঞ্জেলসের একটি জুড়ি বুধবার রায় দেয় যে Meta এবং youtube আগে থেকে জানত তাদের প্ল্যাটফর্ম তরুণদের জন্য যথেষ্ট ঝুঁকিপূর্ণ এবং একটি তরুণীর মেন্টাল হেলথ এর জন্য ক্ষতিকারক। বহুবছরের উদ্বেগ এবং অপেক্ষার পর এই রায়টি এসেছে যা অভিভাবকরা তুলে ধরেছিলেন।
জানা যায়, এই রায় ভবিষ্যতে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর উপর আরো কঠোর নজরদারী এবং পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।