নৈশ আসরে চলল গুলি, মৃত ১, জখম ১

আমুদরিয়া নিউজ : বুধবার রাতে পাটুলি থানার ফুলবাগান এলাকায় একটি বাড়ির ছাদে অনুষ্ঠান চলাকালীন গুলি চলে। তাতে রাহুল দে নামে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। যাঁর বাড়িতে অনুষ্ঠানে সেই জিৎ মুখোপাধ্যায় গুলিতে জখম হন। খবর পেয়ে রাহুলের ভাই ও মা ঘটনাস্থলে পৌঁছে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন রাহুল। কাছেই গুরুতর জখম অবস্থায় পড়ে ছিলেন জিৎ। দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা রাহুল দে-কে মৃত বলে ঘোষণা করেন। আহত জিৎ মুখোপাধ্যায়ের চিকিৎসা চলছে। কে বা কারা গুলি চালিয়েছে পুলিশ তদন্ত করে দেখছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *