বিপুল পরিমাণ বোমা উদ্ধার মুর্শিদাবাদে

 

আমুদরিয়া নিউজঃ মুর্শিদাবাদ জেলায় এক দিনে তিনটি আলাদা জায়গা থেকে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল সৃষ্টি হয়েছে। শামশেরগঞ্জ সুতি এবং ফারাক্কা থানার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ প্রায় ৮৫টি তাজা বোমা উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে শামশেরগঞ্জ থানার লস্করপুর এলাকার একটি আমবাগানে একটি বালতি দেখে গ্রামবাসীরা পুলিশের খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রায় ৩০ টি তাজা বোমা উদ্ধার করে।

জানা গিয়েছে, উদ্ধার হওয়ার সমস্ত তাজা বোমা নিষ্ক্রিয়  করার জন্য বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয়।

এই বিপুল পরিমাণ বিস্ফোরক বিভিন্ন জায়গায় মজুত করেছিল কারা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *