লিভার সতেজ রাখার উপযোগী পানীয়

আমুদরিয়া নিউজঃ সারাদিনের কাজের চাপে শরীরে হরমোনের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই হরমোনের ভারসাম্য বজায় রাখতে এবং লিভার কে সতেজ রাখতে সকাল সকাল ঠিক কোন পানীয় আমাদের প্রয়োজন জানালেন মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক তৃপ্তি দুবে।

পর্যাপ্ত ঘুম স্বাস্থ্যকর জলখাবার এবং পরিমাণ মতো জল খেলে আমাদের শরীরের এন্ড্রোক্রাইন সিস্টেম ভালো থাকে।

তবে কি সেই বিশেষ পানীয়? তা জেনে নেওয়া যাক।

তিসি-চিয়ার শরবত : এক গ্লাস ঈষদুষ্ণ  জলে এক টেবিল চামচ তিসি বীজের গুঁড়ো এবং এক চামচ চিয়া বীজ  ভিজিয়ে রেখে সেই জল পান করলেই সকাল সকাল শরীর সতেজ।

অ্যাপেল সিডার ভিনিগার: কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। তা বসে রাখতে সাহায্য করে অ্যাপেল সিডার ভিনিগার। পুষ্টিবিদদের মতে, ২০০ মিলি লিটার জলে এক চামচ অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *