‘বৈভব বড় অবাধ্য’! অভিযোগ সতীর্থের

আমুদরিয়া নিউজ : বৈভব সূর্যবংশীর ব্যাটিং দক্ষতা নিয়ে সংশয় নেই। কিন্তু ১৪ বছরের এই তরুণ ব্যাটার নাকি বড়ই অবাধ্য। কারোর কথা শোনেন না। এমনকি পেশাদারি মানসিতাও নাকি তাঁর একেবারেই নেই এবার এরকমই অভিযোগ করলেন তাঁর দলেরই সতীর্থ জিতেশ শর্মা।

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডিভিলিয়ার্সের ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন জিতেশ। সেখানে ডিভিলিয়ার্স যখন বৈভবের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, “অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওর খেলা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। খুব পেশাদার। এই বয়সেই দারুণ পরিণত।’’

এরপরেই জিতেশ তাঁর বিরোধীতা করে বলেন, ‘‘বৈভব একদমই পেশাদার নয়। অনেকে ওকে পেশাদার করার চেষ্টা করেছে।” বৈভব কোনও দিন পেশাদার হতে পারবে না বলেও সেখানে দাবি করেছেন তিনি। পাশাপাশি তিনি আরও বলেন, মাঠের মধ্যে বেশ ভাল হলেও মাঠের বাইরে বৈভব একেবারেই আলাদা। সে কারো কথা শোনে না। জিতেশ জানান, সে অনেকবার বৈভবকে রাতে আইস্ক্রিম খেতে নিষেধ করেছেন। কিন্তু কথা শোনেনি সে। সতীর্থের এই ধরণেরে দুষ্টুমির কথা বলে কিছুটা হেসেই ফেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই উইকেটরক্ষক-ব্যাটার।

আসলে ওই সাক্ষাৎকারে জিতেশ বলতে চেয়েছেন, ফিটনেসের দিকে আরো বেশি ধ্যান দিতে হবে বৈভবকে। আধুনিক ক্রিকেটে ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর আশঙ্কা যথেষ্ট ব্যাটিং দক্ষতা থাকা সত্ত্বেও ফিটনেস ঠিক না থাকার কারণে আগামী দিনে পিছিয়ে পড়তে পারেন বৈভব।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *