আমুদরিয়া নিউজ : উত্তরবঙ্গ সফর দিয়েই নির্বাচনী প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শঙ্কর মালাকারের সমর্থনে একটি সভা করবেন তিনি।
নকশালবাড়ির নন্দ প্রসাদ বালিকা বিদ্যালয়ের মাঠের ওই সভাকে ঘিরেই এখন প্রস্তুতি তুঙ্গে। রবিবার হেলিপ্যাড তৈরি করে ট্রায়াল রান সম্পন্ন করা হয়। সেখানে দেখা গেল মানুষের উপচে পড়া ভিড়।
তৃণমূল সূত্রে খবর, আগামী বুধবার দুপুর ২টোয় বাগডোগরা বিমানবন্দরে নামবেন তৃণমূল সুপ্রিমো। তারপর হেলিকপ্টারে চেপে আলিপুরদুয়ারের দিকে রওনা দেবেন। সেখান থেকেই নির্বাচনী প্রচার শুরু করবেন তিনি।
সেদিনই ময়নাগুড়ি এবং মাটিগাড়া-নকশালবাড়িতেও সভা রয়েছে তাঁর। পাশাপাশি তিনি এদিন ডাবগ্রাম ফুলবাড়ি ও ময়নাগুড়িতেও সভা করবেন বলে জানা গিয়েছে।