আমুদরিয়া নিউজ : এশিয়ান গেমসে সোনাজয়ী ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপ্না বর্মনের বাবা পঞ্চানন বর্মনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী স্বপ্নার বাবা পঞ্চানন বর্মন শিলিগুড়ির একটি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন। শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। বাবাকে হারিয়ে স্বপ্না একা নন, জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেসের সকলেই শোকাহত।
Total Views:
0