প্রার্থী হতেই বিতর্ক! সংঘ থেকে বহিষ্কৃত উৎপল মহারাজ

আমুদরিয়া নিউজ : উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী উৎপল মহারাজকে নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে। রাজনীতিতে যোগ দিয়ে কোনও রাজনৈতিক দলের প্রার্থী হওয়ায়  মহারাজকে বহিষ্কার করল ভারত সেবাশ্রম সংঘ। সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কেউ কোনো রাজনৈতিক দলের প্রভাব বা প্রলোভনে পড়ে, তাহলে তার ধর্মীয় জীবন পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাই সংঘ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।

এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়ে উঠছে। তৃণমূলের দাবি, সংঘ থেকে বহিষ্কৃত হওয়ায় ‘মহারাজের’ ভাবমূর্তি নষ্ট হয়ে গিয়েছে।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন মহারাজ নিজেই। তিনি জানান, ভারত সেবাশ্রম সংঘ একটি সম্পূর্ণ অরাজনৈতিক, সেবামূলক ও আধ্যাত্মিক প্রতিষ্ঠান। সংঘের নিয়ম অনুযায়ী সেখান থেকে রাজনীতিতে যুক্ত থাকা সম্ভব নয়।

তিনি সাফ বলেছেন, “আমি ব্যক্তিগত সিদ্ধান্তেই রাজনীতিতে যোগ দিয়েছি। সেই সিদ্ধান্ত সম্পর্কে সংঘকে আগেই জানিয়েছি এবং ১৭ মার্চ মেইলের মাধ্যমে আমার ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছি।”

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *