লিফট দুর্ঘটনা নয়, ‘খুন’! আরজি কর ইস্যুতে এবার শুভেন্দুর নিশানায় মমতা

আমুদরিয়া নিউজ : নির্বাচনের আগে ফের একবার সংবাদ শিরোনামে চলে এল আরজি কর হাসপাতাল। শুক্রবার সকালে সেখানে লিফট দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। আর এদিনই মহিষাদলে নির্বাচনী প্রচার ছিল শুভেন্দু অধিকারীর। সেখানেই আরজি করের এই ঘটনাকে ‘খুন’ বলে অভিহিত করে তিনি সাংবাদিকদের বলেন, “ইচ্ছে করে মেরে দিয়েছে। খুনের মামলা দায়ের হওয়া উচিত। প্রত্যক্ষ খুনের জন্য দায়ী আরজি করের সুপার। আর পরোক্ষভাবে দায় স্বাস্থ্যদপ্তর, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম এবং স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।”

ছেলের হাত ভেঙে যাওয়ায় তাঁকে নিয়ে চিকিৎসার জন্য আরজি কর হাসপাতালে এসেছিলেন দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায় (৪০)। তবে ট্রমা কেয়ারের লিফটে ওঠার পরই ছেলে স্ত্রী-সহ আটকে পড়েন। এক ঘণ্টা আটকে থাকার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

কিন্তু এই ঘটনাকে সাধারণ কোনো দুর্ঘটনা বলতে নারাজ শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, ওই লিফটে গোলমাল ছিল। লিফটি সারানোর কাজ চলছিল। তা সত্ত্বেও তাঁদের ওখানে ওঠানো হয়েছে। তাঁর হাতে সরকারি নথি রয়েছে বলেও তিনি দাবি করেছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *