নিউ ম্যাঙ্গালোর বন্দরের পথে সাতটি রুশ তেলবাহী ট্যাঙ্কার

Mid-Sea Route Change Signals Shift in Global Oil Trade

আমুদরিয়া নিউজ : রাশিয়া থেকে তেল নিয়ে চিনে যাওয়ার পথে থাকা একাধিক তেলবাহী জাহাজ মাঝ সমুদ্রে দিক পরিবর্তন করে ভারতের দিকে রওনা দিয়েছে। যারা গিয়েছে অন্তত সাতটি ট্যাঙ্কার তাদের গন্তব্য বদলে ভারতের দিকে রওনা দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য অ্যাকুয়া টাইটান নামে একটি তেলবাহী জাহাজ, যা জানুয়ারির শেষের দিকে সাগরের একটি বন্দর থেকে উরালস অপরিশোধিত তেল বোঝাই করে যাত্রা শুরু করেছিল। প্রথমে জাহাজটির গন্তব্য ছিল চীনের রিঝাও বন্দর কিন্তু মার্চের মাঝামাঝি দক্ষিণ হিমসাগরে পৌঁছে এটি ইউ টার্ন নেয়। বর্তমানে ভারতের নিউ ম্যাঙ্গালোর বন্দরের দিকে জাহাজটি এগোচ্ছে এবং আগামী একুশে মার্চ সেখানে পৌঁছানোর কথা। বিশেষজ্ঞদের মতে, আমেরিকার সম্প্রতি ভারতকে সাময়িকভাবে রাশিয়ার তেল আমদানি অনুমতি দেওয়ার পরেই এই পরিবর্তন দেখা যাচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *