I-PAC তল্লাশি ঘিরে কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে! CBI তদন্ত হবে কি? আজ সুপ্রিম কোর্টে বড় শুনানি

I-PAC বিতর্কে আজ সুপ্রিম কোর্টে বড় লড়াই

আমুদরিয়া নিউজ : Supreme Court of India-এ আজ আই-প্যাক মামলার গুরুত্বপূর্ণ শুনানি। বিচারপতি P. K. MishraK. V. Viswanathan-এর বেঞ্চে মূল প্রশ্ন—এই মামলায় কি Central Bureau of Investigation (CBI) তদন্ত জরুরি? Enforcement Directorate (ED)-র অভিযোগ, I-PAC কর্তা Prateek Jain-এর বাড়িতে তল্লাশির সময় তাদের কাজে বাধা দেওয়া হয়। এমনকি গুরুত্বপূর্ণ নথি ও ডিভাইস সরানো হয়েছে বলে দাবি। অন্যদিকে মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র দাবি—তিনি কোনও বাধা দেননি, বরং দলের সংবেদনশীল তথ্য সুরক্ষিত করতেই সেখানে গিয়েছিলেন। এই মামলাকে আদালত “গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন” বলেছে। পাশাপাশি ৮ জানুয়ারির ঘটনার সমস্ত CCTV ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। মামলার সঙ্গে ২,৭০০ কোটি টাকার কয়লা পাচার ইস্যুও জড়িত।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *