গিরিশ পার্কে তৃণমূল–বিজেপি সংঘর্ষে উত্তেজনা, ইটবৃষ্টিতে জখম কর্মী!

#GirishPark #Kolkata #TMCvsBJP #WestBengalPolitics #BrigadeRally

আমুদরিয়া নিউজ : উত্তর কলকাতার Girish Park এলাকায় তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। অভিযোগ, ইটের আঘাতে এক বিজেপি কর্মীর মাথা ফেটে যায়। অন্যদিকে, রাজ্যের মন্ত্রী Shashi Panjaবাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির দরজা জানালায় পরপর ইট ছোড়া হয়, যার ফলে জানালার কাচ ভেঙে যায় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ব্রিগেডমুখী এক বিজেপি কর্মীর দাবি, তৃণমূলের হামলায় তাঁদের ৩০–৩৫ জন কর্মী আহত হয়েছেন এবং একাধিক বাস ভাঙচুর করা হয়েছে। তাঁর বক্তব্য, “ব্রিগেডে মানুষের ঢল দেখে Mamata Banerjeeব্লাড প্রেসার বেড়ে গেছে, পরিবর্তন আসবেই।” এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *