চির বিদায় অভিনেতা তমাল রায় চৌধুরী

#RIPTamalRayChowdhury #Tollywood #BengaliCinema #LegendaryActor #IndianCinema #RestInPeace

আমুদরিয়া নিউজ : সোমবার ভোরে প্রয়াত হলেন টলিউডের প্রবীণ অভিনেতা তমাল রায়চৌধুরী। দীর্ঘদিন নানা শারিরীক অসুস্থতায় ভুগছিলেন অভিনেতা। বহু বছর ধরে বাংলা সিনেমা, টেলিভিশন, নাট্য জগতে অভিনয় করেন তিনি। অভিনয় জগতে তার দীর্ঘ অভিজ্ঞতা এবং বিভিন্ন ধরনের চরিত্রে সাবলীল অভিনয় তাকে দর্শকের কাছে জনপ্রিয় করে তুলেছিল। টলিউডের একাধিক জনপ্রিয় চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে।সবশেষে তাকে দেখা গিয়েছিল তথাগত মুখোপাধ্যায়ের ‘ভটভটি’তে।তার অবদান বাংলা চলচ্চিত্র জগতে চিরস্মরনীয় হয়ে থাকবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *