আমুদরিয়া নিউজ : বার্মিংহামে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলস ফাইনালে পরাজিত হলেন ভারতের তারকা শাটলার লক্ষ্য সেন। ফাইনালে তিনি চিনা তাইপেইয়ের লিন চুন য়ি-র কাছে ১৫–২১, ২০–২২ গেমে হার মানেন। ম্যাচের শুরু থেকেই লিন চুন য়ি আক্রমণাত্মক খেলায় এগিয়ে ছিলেন। প্রথম গেমে ১৫–২১ ফলে পিছিয়ে পড়েন লক্ষ্য। দ্বিতীয় গেমে দারুণ লড়াই করলেও শেষ পর্যন্ত ২০–২২ ব্যবধানে গেমটি হাতছাড়া করেন তিনি। উল্লেখ্য, এর আগেও ২০২২ সালে অল ইংল্যান্ড ওপেনের ফাইনালে উঠেছিলেন লক্ষ্য সেন। সেবার ফাইনালে তিনি ডেনমার্কের ভিক্টর অ্যাকসেলসেনের কাছে ১০–২১, ১৫–২১ গেমে পরাজিত হয়েছিলেন। তবুও এবারের টুর্নামেন্টে লক্ষ্য সেনের এই সাফল্য ভারতীয় ব্যাডমিন্টনের জন্য বড় প্রাপ্তি হিসেবে দেখছেন ক্রীড়া বিশেষজ্ঞরা।