আমুদরিয়া নিউজ : সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস নেতা বাবুল সুপ্রিয়র বাক্-বিতান্ডার ছবি। রাজ্যসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে গিয়ে এদিন বিধানসভা চত্বরের এক সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ হয়ে তীব্র বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। এমনকি ক্যামেরায় তোলা ফুটেজ পর্যন্ত মুছে ফেলার হুমকি দেন সাংবাদিককে। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার জন্য পাঁচ জন প্রার্থী বিধানসভায় নিজেদের মনোনয়নপত্র পেশ করেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন বর্তমান বিধায়ক বাবুল সুপ্রিয়। সাংবাদিক তাকে প্রশ্ন করলে, তিনি রীতিমতো ক্ষুব্ধ হন এবং সাংবাদিকের থেকে তেড়ে যান। শুধু তাই নয় চিত্রসাংবাদিক কে হুঁশিয়ার করেন রেকর্ডেড ভিডিও ডিলিট করার জন্য।