অরিজিতের পর এবার শ্রেয়া ঘোষাল! সিনেমার গান নিয়ে বড় সিদ্ধান্ত জনপ্রিয় গায়িকার

#ShreyaGhoshal #ArijitSingh #BollywoodMusic #PlaybackSinging #IndianMusicIndustry #MusicNews

আমুদরিয়া নিউজ : জনপ্রিয় সঙ্গীতশিল্পী Shreya Ghoshal সিনেমার গান নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে ছবির জন্য গান গাইলেও খুব বেছে কাজ করবেন এবং গানের কথায় আপত্তিকর কিছু থাকলে সেই গান গাইবেন না। বাংলা থেকে হিন্দি-সহ একাধিক ভাষায় দীর্ঘদিন ধরে প্লেব্যাক করে আসছেন শ্রেয়া। তাঁর গাওয়া বহু গানই দর্শকদের কাছে জনপ্রিয়। এর মধ্যে অন্যতম হল ‘Chikni Chameli’, যেটিতে পর্দায় নাচতে দেখা গিয়েছিল Katrina Kaif-কে।সম্প্রতি এই গান প্রসঙ্গে শ্রেয়া বলেন, গানটি রেকর্ড করার সময় তাঁর কাছে ভালো লেগেছিল। কিন্তু তখন গানের কথার গভীর অর্থ বোঝার মতো পরিণতিবোধ ছিল না। সময়ের সঙ্গে তাঁর ভাবনায় পরিবর্তন এসেছে। ‘চিকনি চামেলি’ জনপ্রিয় হওয়ার পর একই ধরনের একাধিক আইটেম গানের প্রস্তাব এলেও তিনি সেগুলি ফিরিয়ে দেন, কারণ তাঁর মতে এই ধরনের গানে মহিলাদের ‘অবজেক্টিফাই’ করা হয়। শ্রেয়া আরও জানান, এমন কিছু গানের প্রস্তাবও এসেছিল যেখানে লিরিক্স ছিল অত্যন্ত আপত্তিকর। সেই কারণেই তিনি সেগুলো গাইতে রাজি হননি। তাঁর মতে, এখন এমন গান গাইতে তিনি স্বচ্ছন্দ নন, বিশেষ করে যেগুলো শিশুদের সামনে গাওয়া অস্বস্তিকর। উল্লেখ্য, এর আগে জনপ্রিয় গায়ক Arijit Singh সিনেমার জন্য গান না গাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর তাঁকে সমর্থনও করেছিলেন শ্রেয়া। এবার নিজেও জানালেন, ভবিষ্যতে ছবির জন্য গান গাইলেও গানের কথা ও ভাবনার সঙ্গে মিল থাকলেই তবেই সেই গান গাইবেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *