আমুদরিয়া নিউজ : মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের রঙে রেঙে উঠলো নদিয়াবাসী। দেশ-বিদেশের ভক্তের সমাগমে নবদ্বীপের মায়াপুর ইসকন মন্দিরে মহা ধুমধাম এর সহিত পালিত হল শ্রীচৈতন্যদেবের ৫৪০ তম আবির্ভাব তিথি। একদিকে আবিরের রঙে রঙিন বসন্ত আর অন্যদিকে মহাপ্রভুর জন্ম উৎসব , সব মিলিয়ে রেঙে উঠলো গোটা মায়াপুর মায়াপুর ইসকন চত্বর। বর্ণাঢ্য শোভাযাত্রা ও হরিনাম সংকীর্তন এর মাধ্যমে পালিত হল উৎসব। ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, এ বছর ৩৪ দিনব্যাপী ধর্মীয় সংস্কৃতি ও কর্মসূচির আয়োজন করা হয়েছে। যাতে যোগদান করেছে দেশ-বিদেশ থেকে আগত বহু ভক্তবৃন্দ। এছাড়াও রাখা হয়েছে বিনামূল্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা।