আমুদরিয়া নিউজ : আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হওযায় সে দেশে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা হয়েছে। ইরানের দাবি, তারাও পাল্টা হামলা চালিয়ে নানা দেশে ১৪টি আমেরিকার সেনাঘাঁটিতে হামলা করে গুঁড়িয়ে দিয়েছে। তাতে ৩ শতাধিক আমেরিকান সেনার মৃত্যু হয়েছে বলে ইরানের দাবি। ইরান জানিয়েছে, বাহারিনে, কুয়েত, কাতার, জর্ডনে আমেরিকার সেনাঘাঁটিতে হামলা হয়েছে।