চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বহু নাম বাদ বা বিচারাধীন

আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে Election Commission of India। কমিশনের তথ্য অনুযায়ী, রাজ্যে মোট প্রায় ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম তালিকায় রয়েছে। তবে বিপুল সংখ্যক নাম বাদ গেছে বা ‘বিচারাধীন’ অবস্থায় রাখা হয়েছে। একটি সূত্র অনুযায়ী বাদ পড়েছে প্রায় ১ কোটি ২৩ লক্ষ নাম।

তবে অন্যদিকে, নির্বাচন কমিশনের হিসেবে ৬৬ লক্ষ নাম ডিলিটেড বা আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে চিহ্নিত হয়েছে। অর্থাৎ এই ভোটাররা আপাতত তালিকায় সক্রিয় নন। মৃত ভোটার, ডুপ্লিকেট নাম, ঠিকানা পরিবর্তন বা প্রয়োজনীয় নথি না থাকার মতো বিভিন্ন কারণে এই নামগুলি বাদ দেওয়া হয়েছে বলে কমিশনের দাবি।

যাদের নাম তালিকায় নেই বা ভুল রয়েছে, তারা ফর্ম-৬ জমা দিয়ে পুনরায় অন্তর্ভুক্তির আবেদন করতে পারবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করলে তা খতিয়ে দেখা হবে।

এদিকে তালিকা প্রকাশের পরপরই একে একে বিএলওরা অফিসে পৌঁছে নিজেদের সংশ্লিষ্ট এলাকার চূড়ান্ত ভোটার তালিকা সংগ্রহ করতে থাকেন। শিলিগুড়ির এসডিও অফিসেও দেখা যায় একই ছবি। জানা গিয়েছে, বিএলওরা তালিকা সংগ্রহ করে তা সংশ্লিষ্ট বুথ এলাকায় পৌঁছে দেবেন। প্রয়োজনে ভোটারদের সঙ্গে যোগাযোগ করে তথ্য যাচাই ও সচেতনতা বাড়ানোর কাজও চলবে বলে জানা গেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *