আমুদরিয়া নিউজ : আজ জাতীয় বিজ্ঞান দিবস। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হবে। নোবেল জয়ী পদার্থ বিজ্ঞানী CV Raman এর রমন এফেক্ট আবিষ্কারের সম্মানে ও স্মরণে জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়ে থাকে। এ বছরের বিজ্ঞান দিবসের মূল ভাবনা – বিজ্ঞানে মহিলাদের অবদান, বিকশিত ভারতের অনুঘটক। উন্নত দেশ গঠনে বিজ্ঞান জগতে মহিলা গবেষক ও বিজ্ঞানীদের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতির ওপর আলোকপাত করাই এর লক্ষ্য। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক আজ এই উপলক্ষে বিজ্ঞান ভবনে জাতীয় স্তরের এক আলোচনা সভার আয়োজন করেছে। এ ছাড়াও দেশ জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।