আমুদরিয়া নিউজ : এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় পাঁচ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন চেয়ারম্যান শান্তি প্রসাদ সিনহা। শুক্রবার ইডির মামলায় জামিন মঞ্জুর করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ। তাকে ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে আদালত। তদন্তকারী অফিসারের অনুমতি ছাড়া বাইরে যেতে পারবেন না তিনি। তার ফোন নম্বর তদন্তকারী অফিসারদের অবশ্যই দিতে হবে।