আমুদরিয়া নিউজ : এম বিবিএস-এর ফাইনাল ইয়ারের ছাত্র পুলক হালদারের রহস্য মৃত্যুতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কল্যাণীর জেএনএম হাসপাতালে। জানা যায় পুলকের বাড়ি ডায়মন্ড হারবারে। কলেজে হোস্টেলেই থাকতো সে। হোস্টেলের ঘর থেকে উদ্ধার হল গোলাপের পচা গলা দেহ। কিভাবে মৃত্যু হয়েছে ছাত্রটি সেটি এখনো স্পষ্ট নয়। তবে পুলিশ দেহতি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। খবর পেয়ে হোস্টেলে পৌঁছান হাসপাতাল সুপার। তদন্ত চলছে।