ব্যালকনি থেকে পড়ে গিয়ে মৃত্যু বৃদ্ধর

আমুদরিয়া নিউজ : বুধবার কলকাতার এজেসি বোস রোডের বেনিয়া পুকুরের একটি আবাসনের ব্যালকনি থেকে পড়ে ৮৫ বছরের এক বৃদ্ধর মৃত্যু ঘটে। পুলিশ সূত্রে খবর বুধবার সকাল ৬:৪৫ নাগাদ বৃদ্ধর রক্তাক্ত দেহ আবাসনের নিচে পড়ে থাকতে দেখা যায়। আবাসন সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধের নাম গ্যাবরিয়েল জোনাস গোমস। তিনি ওই ফ্ল্যাটে একাই থাকতেন। সকাল ৯ টা থেকে রাত ৮টা পর্যন্ত তাকে দেখাশোনার জন্য এক পরিচারিকা থাকতেন। তিনি কাজ করে চলে যাবার সময় ফ্ল্যাটে তালা বন্ধ করে চলে যেতেন। কিন্তু তার ব্যালকনি থেকে পড়ে যাওয়ার ঘটনায় কোন সন্দেহজনক কিছু পায়নি পুলিশ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *