আমুদরিয়া নিউজ : কোলের ছেলের কান্নায় বিরক্ত হয়ে হাত পা বেঁধে মুখে কাপড় গুঁজে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। তেলেঙ্গানার মেদচল মালকাজগিরি জেলার ঘটনা। পুলিশি সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার নাম ভার্গবী। বুধবার দুপুরে শিশুটি অবিরাম কান্নাকাটি করছিল। ফলে অসম্ভব বিরক্ত হয়ে ভার্গবী হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভার্গবী তার অপরাধের কথা স্বীকার করে নেয় বলে পুলিশের দাবি। তেলেঙ্গানা পুলিশ ইতিমধ্যে তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তাকে গ্রেফতার করেছে।