আমুদরিয়া নিউজ : শহরের নামী স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র পৃথ্বীরাজ। পরীক্ষা চলাকালীন বেঞ্চে মুখ গুঁজে লুটিয়ে পরল সে। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বছর ১৪-র ছেলেটির নাম পৃথ্বীরাজ হালদার। পারিবারিক সূত্রে খবর প্রতিদিনের মতোই সকাল ৮ টায় বাড়ি থেকে বেরিয়ে ছিল সে। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা পৃথ্বীরাজের মৃত্যুতে গোটা পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কি কারণে পরীক্ষা চলাকালীন এমন ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।