ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে অভিনেত্রী পায়েল লহমাদের আবাসন

#KolkataFire #UrbanaComplex #PayelSarkar #LahomaBhattacharya #SouthKolkata #FireAccident

আমুদরিয়া নিউজ : দক্ষিণ কলকাতার আনন্দপুর এলাকার অভিজাত আবাসন ‘আরবানা কমপ্লেক্সে’ সোমবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আবাসনের একটি টাওয়ারের পাঁচ তলা থেকে আচমকা আগুন ও ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন আবাসিকরা। জানা গেছে এই আবাসনে টলিউডের বহু প্রথম সারির অভিনেত্রীদের ঠিকানা হওয়ায় খবরটি মুহুর্তেই ছড়িয়ে পড়ে চারিদিকে। প্রাণভয়ে তড়িঘড়ি। নিচে নেমে আসেন সকল আবাসিকরা। খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌঁছায় দমকল বাহিনী। প্রাথমিক তদন্তে জানা যায় পাঁচতলার ওই আবাসনে AC থেকে শর্ট সার্কিট হয়ে এই দুর্ঘটনা। যে ফ্লোরটিতে দুর্ঘটনা ঘটেছে, সেখানে থাকেন অভিনেত্রী পায়েল এবং লহমা ভট্টাচার্য। ঘটনার বর্ণনায় পায়েল সরকার জানান এই অগ্নিকাণ্ডে আবাসন কি ক্ষতিগ্রস্ত হলেও বড় কোনো বিপদ ঘটেনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *