আমুদরিয়া নিউজ : সোমবার সচিবালয়ে স্বরাস্ট্র মণ্ত্রণালয়ে আইন রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে একটি সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন জানান পুলিশের কাজে কেউ অবৈধভাবে হস্তক্ষেপ করতে পারবে না। কেউ যদি অবৈধভাবে হস্তক্ষেপ করে তৎক্ষণাৎ আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান, ফ্যাসিবাদী সময়ে পুলিশ ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকে বর্তমান পরিস্থিতিতে দেশকে ঘুরে দাঁড়াতে হচ্ছে। তিনি বলেন বিভিন্ন বিভাগে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে তিনি কথা বলবেন এবং সামনে এগিয়ে যাওয়ার সাহস যোগাবেন। অতএব স্বরাষ্ট্র মন্ত্রকের মূল উদ্দেশ্য পুলিশি ব্যবস্থাকে সংস্কার করা।