আমুদরিয়া নিউজ : প্রধানমন্ত্রী Narendra Modi আগামীকাল উত্তরপ্রদেশের Meerut-এ যাবেন। সেখানে তিনি মিরাট মেট্রো এবং শতাব্দীনগর নমো ভারত স্টেশনে নমো ভারত ট্রেন যাত্রার সূচনা করবেন।সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী মিরাট দক্ষিণ স্টেশন পর্যন্ত মেট্রো ভ্রমণ করবেন। একই সঙ্গে তিনি ১২,৯৩০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করবেন, যা মিরাট ও আশেপাশের অঞ্চলের পরিকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।