পাহাড় ভ্রমণে বাড়তি টোল!

আমুদরিয়া নিউজ : পর্যটকদের জন্য এবারে বড় ধাক্কা!হিমাচল প্রদেশে ভ্রমণের ক্ষেত্রে ১ লা এপ্রিল থেকে বিভিন্ন রাজ্যের গাড়িগুলিকে পূর্বের তুলনায় বেশি টোল ট্যাক্স দিতে হবে। নতুন অর্থবর্ষের শুরুতেই নতুন নিয়ম জারি করেছে রাজ্য প্রশাসন। তবে পাহাড়ে নিজস্ব নম্বরের গাড়িগুলি এই বাড়তি টোলের আওতায় আসবে না। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে গাড়ির ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন হারে টোল ধার্য করা হয়েছে। ব্যক্তিগত ছোট চারচাকা গাড়ির ক্ষেত্রে টোলের পরিমান অভাবনীয় ভাবে বৃদ্ধি পেয়েছে। ভারী যানবাহন অর্থাৎ বাস বা ট্রাকের ক্ষেত্রে আগের হারই বজায় থাকবে। নতুন নিয়ম অনুযায়ী সব গাড়িতেই ফাস্ট্যাগ থাকা বাধ্যতামূলক। প্রশাসনের বক্তব্য অনুযায়ী রাস্তার ভীড় নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা উন্নত করতেই এই পদক্ষেপ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *