ফেব্রুয়ারি, দুই লেডি ডন, লরেন্স বিষ্ণোই গ্যাং

আমুদরিয়া নিউজ : পর পর দুই বছর একই মাসে দুজন লেডি ডনকে পাকড়াও করল দিল্লি পুলিশ। একজনকে ধরা হয়েছে এ বছরের ফেব্রুয়ারিতে। দুদিন আগে দিল্লিতে। আরেকজনকে ধরা হয়েছিল এক বছর আগের ফেব্রুয়ারিতে। দিল্লিতেই।
আগে প্রথম জনের কথা বলা যাক। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দিল্লি পুলিশ গ্রেফতার করেছিল জোয়া নামে এক লেডি ডনকে। যে কি না লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হয়ে কাজ করত। প্রায় ১ কোটি টাকার হেরিয়িন সহ তাকে পুলিশ ধরেছিল। জোয়ার স্বামী হাসিম বাবাও জেলবন্দি। হাসিমের বিরুদ্ধে ড্রাগ পাচার, খুন, তোলাবাজির একাধিক মামলা রয়েছে।
এবার দ্বিতীয় লেডি ডনের কথা শুনুন। এর নাম দীপা। সামনে বিউটি পা৪লারের ব্যবসা। আড়ালে মাদকের কারবার, অস্ত্র লেনদেনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইনিও লরেন্স বিশ্নোই গ্যাংয়ের মাদক চক্র পরিচালনায় যুক্ত বলে অভিযোগ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *