আমুদরিয়া নিউজ : টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘এ’-র শেষ ম্যাচে ভারত ১৭ রানে নেদারল্যান্ডসকে পরাজিত করেছে। Narendra Modi Stadium-এ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা তোলে ১৯৩ রান। জবাবে নেদারল্যান্ডস ৭ উইকেটে ১৭৬ রানেই থেমে যায়। গতবারের চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে সুপার এইট পর্বে জায়গা নিশ্চিত করেছে। আগামী রবিবার তারা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।