আমুদরিয়া নিউজ : বীরভূমের বোলপুর থানার সিয়ান গ্রামে ২ ড্রাম তাজা বোমা উদ্ধার হয়েছে। সোমবার সকালে ক্যানেল পাড়ের দুই ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে। বম্ব ডিসপোজাল স্কোয়াড বা বোমা নিষ্ক্রিয়কারী দল সেগুলিকে নিরাপদ স্থানে নিয়ে যায়। সেখানে সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে বোমাগুলো। বিধানসভা ভোটের দেরি নেই। তার আগে এত বোমা কে বা কারা মজুত করেছিল তা পুলিশ খতিয়ে দেখছে।