আমুদরিয়া নিউজ : বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় সাফল্যের পথে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)। দলটি দুই-তৃতীয়াংশেরও বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে এগোচ্ছে।
মোট ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ও তাদের জোটসঙ্গীরা মিলিয়ে জয় পেয়েছে ২১২টি আসনে। এর মধ্যে এককভাবে বিএনপির দখলে গেছে ২০৯টি আসন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৭৭টি আসন।
বিএনপি প্রধান তারেক রহমান ঢাকা ও বগুড়া—দুই আসনেই জয়ী হয়েছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-ও নির্বাচনে জয়লাভ করেছেন।
ফলে ত্রয়োদশ জাতীয় সংসদে সরকার গঠনের ক্ষেত্রে বিএনপি জোটই এগিয়ে রয়েছে।