আমুদরিয়া নিউজ : এসআইআর সংক্রান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলাকে অগ্রাধিকার দিয়েছে সুপ্রিম কোর্ট। মামলার কেস নম্বর এগিয়ে এনে প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে শুনানির তালিকায় রাখা হয়েছে। বর্তমানে ১ নম্বর কোর্টরুমে শুনানি চলছে এবং কেস নম্বর এলে মুখ্যমন্ত্রীর মামলার শুনানি হবে। বুধবার সকাল ১০টার কিছু পরে সুপ্রিম কোর্টে পৌঁছে শুনানি কক্ষের শেষ সারিতে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারপতির অনুমতি মিললে তিনি নিজেই মামলায় সওয়াল করতে পারেন—যা হলে তা নজিরবিহীন ঘটনা হবে। এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ তুলে আদালতে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে রয়েছে মাইক্রো অবজ়ারভার প্রত্যাহার, ফর্ম-৭ সংক্রান্ত তথ্য প্রকাশ এবং প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার দাবি।
Total Views:
0