আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ২ লক্ষ, আহতদের ৫০ হাজার ক্ষতিপূরণ ঘোষণা কেন্দ্রের

আমুদরিয়া নিউজ : আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার ও আহতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে দুর্ঘটনায় মৃত প্রত্যেকের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে এককালীন ক্ষতিপূরণ দেওয়া হবে। প্রধানমন্ত্রীর দফতর এক্স (টুইটার)-এ জানিয়ে এই ঘটনাকে “হৃদয়বিদারক” বলে উল্লেখ করেছে এবং মৃতদের পরিবারকে সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।ঘটনার চার দিন পরও উদ্ধারকাজ চলছে। শুক্রবার পর্যন্ত ঘটনাস্থল থেকে ২১টি দেহাংশ উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত ২৭ জন নিখোঁজ বলে পুলিশ জানিয়েছে। উদ্ধার হওয়া দেহাংশগুলির পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য সেগুলি সিএফএসএল-এ পাঠানো হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ—ওয়াও মোমোর গুদামের ম্যানেজার ও ডেপুটি ম্যানেজারসহ এক গুদাম মালিক। শুক্রবার তাঁদের আদালতে তোলা হবে।এদিন ঘটনাস্থল পরিদর্শন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ফরেনসিক দলও নমুনা সংগ্রহ করে তদন্ত চালাচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *