আমুদরিয়া নিউজ : সরস্বতী পুজোর আয়োজন শুরু হয়ে গিয়েছে সর্বত্র। ঘর-বাড়ি, স্কুল–কলেজ থেকে অফিস—সব জায়গাতেই বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনা।সরস্বতী দেবী ব্রহ্মার মানসকন্যা, এক হাতে বীণা ও অন্য হাতে বই—তিনি বিদ্যা ও জ্ঞানের প্রতীক।
আজকের দিনে স্নান করে হলুদ বা সাদা পোশাক পরা শুভ
মা সরস্বতীর চরণে খাতা, কলম ও বই অর্পণ
সামান্য ফুল, মিষ্টি, বেলপাতাতেই দেবী তুষ্ট
সরস্বতী পুজোর দিন
-
২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার
-
বাংলা তারিখ: ৯ মাঘ
-
তিথি: মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী
পঞ্চমী তিথির সময় (পাঁজি অনুযায়ী)
-
তিথি শুরু: ২৩ জানুয়ারি রাত ১টা ৩৭ মিনিট ৪০ সেকেন্ডে
-
তিথি শেষ: ২৪ জানুয়ারি রাত ১টা ৩৭ মিনিট ৪০ সেকেন্ড। এই সময়ের মধ্যেই পুষ্পাঞ্জলি দেওয়া যাবে
পুষ্পাঞ্জলি মন্ত্র (সংক্ষেপে)
“ওঁ জয় জয় দেবী চরাচর সারে,
কুচযুগশোভিত মুক্তাহারে…”বীনারঞ্জিত পুস্তক হস্তে,
ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
নমঃভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ।
বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।।
এস স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।
প্রনাম মন্ত্র
নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।।
জয় জয় দেবী চরাচর সারে,
কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে,
ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
সরস্বতী পুজোর ধ্যান মন্ত্র
যা কুন্দেন্দু তুষারহার ধবলা যা শুভ্রবস্ত্রাবৃতা।
যা বীণাবরদণ্ডমণ্ডিতকরা যা শ্বেতপদ্মাসনা।।
বন্দনা মন্ত্র
যা ব্রহ্মচ্যুতশংকরপ্রভৃতিভির্দেবৈঃ সদা বন্দিতা।
সা মাং পাতু সরস্বতী ভগবতী নিঃশেষজাড্যাপহা।।