আইপ্যাক-কাণ্ডের আবহে কলকাতায় ইডি ডিরেক্টর রাহুল নবীন

আমুদরিয়া নিউজ : আইপ্যাক অভিযান ঘিরে রাজ্য–কেন্দ্র সংঘাতের মধ্যেই তিন দিনের সফরে বৃহস্পতিবার রাতে কলকাতায় এলেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। সফরের নির্দিষ্ট কারণ জানায়নি ইডি, তবে রাজনৈতিক মহলের মতে এই সফর আইপ্যাক-কাণ্ডের সঙ্গেই ঘনিষ্ঠভাবে যুক্ত

গত ৮ জানুয়ারি তৃণমূলের ভোট কৌশল নির্ধারণকারী সংস্থা আইপ্যাকের কলকাতা অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়। সেই সময় ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা।

তৃণমূলের অভিযোগ, ইডি রাজনৈতিক উদ্দেশ্যে আইপ্যাকের গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করার চেষ্টা করেছে। পাল্টা ইডি মুখ্যমন্ত্রী ও রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে এবং সিবিআই তদন্তের দাবি জানায়। বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন।সূত্রের খবর, শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে রাজ্যের ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন রাহুল নবীন। শনিবার তাঁর দিল্লি ফেরার কথা। বৈঠকে আইপ্যাক-কাণ্ড নিয়েই বিস্তারিত আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *