আমুদরিয়া নিউজ : এক বিদেশী তরুণীকে ব্যাগ পরীক্ষার নামে বুকে ও গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ উঠেছে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে। কোরিয়ান মহিলার অভিযোগ, ১৯ জানুয়ারি ব্যাগ চেক করার জন্য ওয়াশ রুমের কাছে নিয়ে গিয়ে তাঁর বুকে ও গোপনাঙ্গে হাত দেওয়া হয়। তার পরে তাঁকে পিছন থেকে জড়িয়ে ধরার অভিযোগ করেছেন তিনি। তিনি বাধা দিলে ওই নিরাপত্তা রক্ষী ঠিক আছে, ধন্যবাদ বলে ছেড়ে দেন। তিনি এয়ারপোর্টের কেন্দ্রীয় বাহিনীর কাছে অভিযোগ করেন। সঙ্গে সঙ্গে অভিযুক্ত রক্ষীকে গ্রেফতার করা হয়। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।