আমুদরিয়া নিউজ : গ্রিনল্যান্ডের দখল নিতে আমেরিকা দৃঢ়প্রতিজ্ঞ হলেও সে জন্য যুদ্ধ করবেন না বলে সুর কিছুটা নরম করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামে ট্রাম্প বলেছেন যে গ্রিনল্যান্ড অধিগ্রহণের জন্য তিনি শক্তি প্রয়োগ করবেন না। তবে দ্বীপটি নিয়ে ইউরোপের সাথে সশস্ত্র সংঘাতে আমেরিকা “অপ্রতিরোধ্য” হবে। ঘটনা হল, ইকনমিক ফোরামে ন্যাটোর অনেক সদস্য দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমেরিকার দখলদারি মনোভাবের নিন্দার প্রস্তাব দেওয়ার কথা ভাবছিল। তার আগেই প্রথমে বলতে উঠে গায়ের জোরে গ্রিনল্যান্ড দখল করব না বলে সেই প্রস্তাব তোলার রাস্তা কিছুটা বন্ধ করে দিয়েছেন ট্রাম্প। কিন্তু, ডেনমার্ক ও তাদের পক্ষে থাকা অনেক দেশেই প্রশ্ন উটেছে, ডোনাল্ড ট্রাম্পের কথা ও কাজে কি মিল থাকবে?