প্রথমবারেই UPSC সফল, প্রজাতন্ত্র দিবসে ইতিহাস গড়তে চলেছেন সিআরপিএফ অফিসার সিমরন বালা

আমুদরিয়া নিউজ : ২৬ বছর বয়সি সিআরপিএফ অফিসার সিমরন বালা প্রজাতন্ত্র দিবসে ইতিহাস গড়তে চলেছেন। ২০২৬ সালের ২৬ জানুয়ারি, ৭৬তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে তিনি প্রথম মহিলা অফিসার হিসেবে প্রায় ১৪০ জন পুরুষ সিআরপিএফ ক্যাডেটকে নেতৃত্ব দেবেন।

জম্মু ও কাশ্মীরের নৌশেরা গ্রামের বাসিন্দা সিমরন প্রথমবারেই UPSC CAPF পরীক্ষায় উত্তীর্ণ হন। কলেজে পড়াশোনার পাশাপাশি পরীক্ষা দিয়ে তিনি সারা ভারতের মধ্যে ১৫১ জনের মধ্যে ৮২ র‍্যাঙ্ক অর্জন করেন। ২০২৩ সালে জম্মু ও কাশ্মীর থেকে একমাত্র মহিলা হিসেবে তিনি এই পরীক্ষায় সফল হন।

সিমরন তাঁর জেলারও প্রথম মহিলা যিনি সিআরপিএফ-এ অফিসার হিসেবে যোগ দিয়েছেন। সীমান্ত এলাকার কঠিন পরিস্থিতির মধ্যেও ছোটবেলা থেকে স্বপ্ন ও জেদ ধরে রেখে আজ তিনি দেশের কাছে অনুপ্রেরণার নাম।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *